নিজস্ব প্রতিনিধি /পিএম/ মিল্লাত হাসান

রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীরহাট নিশ্চিন্তপুর গ্রামের মনঞ্জুর আলমের পুত্র ১০ম শ্রেণী পড়ুয়া আরাফাত হোসেন অনিক (১৭) প্রেমিকার সঙ্গে মনোমালিন্য হলে আত্মহত্যা করেন।

জানাযায় গত শুক্রবার(২১ অক্টোবর) সন্ধ্যা ৭ টার সময় প্রেমিকার সঙ্গে মনোমালিন্য করে বিষপান করেন পরে স্থানীয় লোকজন তাকে প্রথমে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এরপর রাত দশটার সময় তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করে।

নিহত অনিক আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। একাধিক স্থানীয় ব্যক্তি ও তার সহপাঠীরা জানায়, একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী মোছাঃ রাফিয়ার (১৩) সাথে গত ২ মাস থেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরড়ে বিষয়টি জানাজানি হলে দু'পক্ষের পরিবার তাদের নিজ নিজ সন্তানকে বুঝানোর চেষ্টা করে।

এমতাবস্থায় মেয়ে (রাফিয়া) তার ভুল বুঝতে পেরে অনিকের সঙ্গে প্রেম করতে অস্বীকৃতি জানায়।তখন অনিক বিষন্নতায় ভোগে এবং একপর্যায়ে বিষপানে আত্মহত্যা করে।

এবিষয়ে মিঠাপুকুর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ মুস্তাফিজার রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বার্তাবাজারকে জানান, এবিষয়ে মিঠাপুকুর থানার কোন মামলা বা অভিযোগ দায়ের হয়নি।